ঢাকা, এখন সময় মিনিট
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গনমাধ্যম
  8. ছোটদের পোস্ট
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মতামত

চার্জ ছাড়াই বন্যার্তদের অনুদান পাঠানোর সুযোগ দিচ্ছে নগদ

Dhaka
July 24, 2026 4:35 pm
Link Copied!

দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের মাধ্যমে এখন প্রায় ২০০টি দাতব্য সংস্থায় সরাসরি অনুদান পাঠিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারবেন সামর্থ্যবান ব্যক্তিরা।

মানুষের এই উদারতার সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে সংশ্লিষ্ট লেনদেনের ওপর সব ধরনের সার্ভিস চার্জ বা মাশুল মওকুফ করেছে নগদ কর্তৃপক্ষ। ফলে অনুদানের শতভাগ টাকাই পৌঁছাবে নির্ধারিত দাতব্য সংস্থায়। দাতারা নগদ অ্যাপ ব্যবহার করে অথবা *১৬৭# ডায়াল করে সহজেই এই অনুদান পাঠাতে পারবেন।

নগদ অ্যাপের মাধ্যমে অনুদান দিতে হলে গ্রাহককে অ্যাপে প্রবেশ করে ‘ডোনেশন’ আইকনে ট্যাপ করতে হবে, এরপর পছন্দের সহযোগী সংস্থা ও অনুদানের পরিমাণ উল্লেখ করে পিন নম্বর দিয়ে লেনদেন সম্পন্ন করতে হবে। বিকল্প হিসেবে ইউএসএসডি কোড *১৬৭# ডায়াল করেও অনুদান অপশনে গিয়ে পছন্দের দাতব্য সংস্থা ও পরিমাণ উল্লেখ করে পিন নম্বরের মাধ্যমে লেনদেন নিশ্চিত করা যাবে।

নগদের প্রধান সহযোগী সংস্থাগুলোর মধ্যে রয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বিদ্যানন্দ ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আল-মার্কাজুল ইসলামী, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম), জাগো ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, কেকে ফাউন্ডেশন, তাসাউফ ফাউন্ডেশন, মিশন সেভ বিডি, শক্তি ফাউন্ডেশন এবং ফ্রেন্ডশিপ এনজিও।

এই উদ্যোগ সম্পর্কে নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, প্রয়োজনের সময় গ্রাহকেরা যাতে সহজেই আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পারেন, সে জন্যই দেশের শীর্ষস্থানীয় সব দাতব্য সংস্থাকে তাদের প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। তার ভাষ্যমতে, দান করার ক্ষেত্রে গ্রাহকের লেনদেনে কোনো ফি বা চার্জ রাখা হয়নি, আর মানবতার ডাকে সাড়া দেওয়া প্রতিষ্ঠানগুলোকে সর্বতভাবে সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দায়িত্ব পালন করছে নগদ।

উল্লেখ্য, সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির লাখ লাখ মানুষ পানিবন্দী ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই প্রেক্ষাপটে নগদ দেশের সব নাগরিককে এগিয়ে আসার এবং ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে জীবনরক্ষাকারী খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।