ঢাকা, এখন সময় মিনিট
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গনমাধ্যম
  8. ছোটদের পোস্ট
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মতামত

জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স ২.১৭ বিলিয়ন ডলার, বাড়ল সাড়ে ২৩ শতাংশ

Dhaka
July 24, 2026 3:56 pm
Link Copied!

নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহে সুবাতাস দেখা যাচ্ছে। চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ দশমিক ৪ শতাংশ বেশি।

বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত সময়ে এই পরিমাণ রেমিট্যান্স এসেছে দেশে, যেখানে গত বছর একই সময়ে এসেছিল ১ দশমিক ৭৫৯ বিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখযোগ্য বিষয় হলো, একদিনেই—অর্থাৎ গত ২১ জুলাই—প্রবাসীরা পাঠিয়েছেন ৭৫ মিলিয়ন মার্কিন ডলার, যা রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বগতির একটি স্পষ্ট নমুনা।

সংশ্লিষ্টদের মতে, নতুন অর্থবছরের শুরুতেই এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রা আয়ে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিফলন। রেমিট্যান্সের এই ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকলে তা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য স্বস্তির বার্তা বয়ে আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।